ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার (৯ এপ্রিল) রাত ৯ টায় তার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করেছেন। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।


সূত্র জানিয়েছে, বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।এমন এক সময় এই খবর এলো যখন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের অধিবেশন চলছে।এটি আগে জিও নিউজ জানিয়েছিল, সরকারের কৌশল হল ‘বিদেশী ষড়যন্ত্র’ নিয়ে আইনপ্রণেতারা দীর্ঘ বক্তৃতার মাধ্যমে কার্যধারাকে স্থগিত এবং ভোট বিলম্বিত করা।

ads
ads
ads

Our Facebook Page

↑